একের পর এক সুযোগ নষ্ট, আল সিবের বিরুদ্ধে গোলশূন্য প্রথমার্ধ লাল-হলুদের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ এএফসি চ্যাম্পিয়নস লিগের পরবর্তী হোম ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal)। নিজেদের দেশের মাটিতেই তারা লড়াই করছে শক্তিশালী আল সিবের বিরুদ্ধে। কিছুদিন…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ এএফসি চ্যাম্পিয়নস লিগের পরবর্তী হোম ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal)। নিজেদের দেশের মাটিতেই তারা লড়াই করছে শক্তিশালী আল সিবের বিরুদ্ধে। কিছুদিন আগেই একে অপরের মুখোমুখি হয়েছিল দুই ফুটবল দল। যেখানে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছিল দুই শিবির। তবে সেই হতাশা কাটিয়ে আজ জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। সেইমতো প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল দলকে। যারফলে একাধিকবার বলে সহজ সুযোগ চলে এসেছিল ফুটবলারদের কাছে।
কিন্তু গোলের দেখা মেলেনি। ম্যাচের দশ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ এসে গিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধানের কাছে। মহম্মদ রশিদের পাস থেকে গোলমুখী শট নিয়েছিলেন দানি রামিরেজ। কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি। সেকেন্ড পোষ্টের পাশ থেকে বল গড়াতে গড়াতে চলে গিয়েছিল মাঠের বাইরে। তার উপর সকলকে চিন্তায় ফেলে মাত্র ১৭ মিনিটের মাথায় মাঠ ছাড়েন লাল-হলুদের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি। মূলত হ্যামস্ট্রিংয়ের কারণেই তাকে তুলে নিতে বাধ্য হন হাবাস। বিকল্প হিসেবে মাঠে আসেন সন্দীপ মান্ডি।
পরবর্তীতে মাঝমাঠ থেকে আক্রমণ সংগঠিত করে ফের গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন লাল-হলুদ ফুটবলাররা। তারপর ২০ মিনিটের মাথায় এডমুন্ডের ক্রস থেকে রশিদ দুরন্ত হেড করলেও বল গোলে রাখতে ব্যর্থ হন। এমন সুযোগ নষ্ট যথেষ্ট হতবাক করেছে সকল সমর্থকদের। পরবর্তীতে আল সিবের তরফে একেবার আক্রমণ সংগঠিত হলেও লাচেনপার সক্রিয়তায় বিপদ ঘটেনি। প্রথমার্ধের নির্ধারিত পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফের গোলের সুযোগ আসলেও সেটি কাজে লাগাতে পারেননি জয় গুপ্তা। পরবর্তীতে অতিরিক্ত সময় সংযুক্ত হলেও গোলের দেখা মেলেনি।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.