আল সিবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের একাদশে কারা, শুরুতেই সুযোগ ডেভিডের?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আধ ঘন্টাও বাকি নেই। তারপরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের চতুর্থ ম্যাচে নামবে মশাল ব্রিগেড (East Bengal )। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আধ ঘন্টাও বাকি নেই। তারপরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের চতুর্থ ম্যাচে নামবে মশাল ব্রিগেড (East Bengal )। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওমানের শক্তিশালী আল সিব। সপ্তাহ কয়েক আগে ওমানের বুকে এই টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচে নেমেছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। যেখানে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল দুই শিবির। তবে এবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পুরো পয়েন্ট ছিনিয়ে নেওয়ার টার্গেট লাল-হলুদের। লড়াইটা কঠিন হলেও অসম্ভব নয়। তাই সবদিক মাথায় রেখেই একাদশ সাজিয়েছেন কোচ।
যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন ফূর্বা লাচেনপা। রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, দিয়াগো জিভুলিচ এবং জয় গুপ্তা। মাঝমাঠের দায়িত্বে থাকছেন দানি রামিরেজ, জিকসন সিং, মহম্মদ রশিদ, বিপিন সিং এবং এডমুন্ড লালরিন্ডিকা। ফরোয়ার্ডে শুরু করছেন ডেভিড লালহানসাঙ্গা। পরবর্তী পরিস্থিতিতে দুই উইং থেকে আক্রমণ শানতে দেখা যেতে পারে বিপিন সিং এবং এডমুন্ডকে।
Your polas hosting Al-Seeb Club at the VYBK tonight 🇮🇳 ⚔️ 🇴🇲
⏰ 7:15 PM IST
📺 Live on @FanCode#JoyEastBengal #ACLTwo #EBFCInAsia https://t.co/qcdCXcVWwW
— East Bengal FC (@eastbengal_fc) November 3, 2026
আপাতত রিজার্ভ বেঞ্চে থেকেই শুরু করছেন হর্দিক ভাট থেকে শুরু করে রোহিত দানু, পিভি বিষ্ণু, ক্রিস ইকোনোমিডিস, একে লোবা সহ লুকাসের মত ফুটবলাররা।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.