মা উড়ালপুলের ‘চেনা বিপদ’ এ বার ব্যান্ডেলে! চিনা মাঞ্জায় গলার মাংস খুবলে এল ব্যক্তির
হারাধনকে পড়ে যেতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পিছনে এক স্কুটার চালক ছিলেন, তিনিও দাঁড়িয়ে পরেন। কাটা ঘুড়ির সঙ্গে লেগে থাকা সুতো এক জায়গায় জড়ো করেন এলাকারই এক ব্যক্তি। না হলে আরও দুর্ঘটনা ঘটতে পারত। জখম হারাধন বলেন, ‘আমি ব্যান্ডেলে যাচ্ছিলাম। হঠাৎ গলায় টান লাগল। বুঝতেই পারিনি এতটা কেটে গিয়েছে। এত ধার এই সুতোয় ভাবিনি।’