চাপ বাড়ছে! ৫ বছরে মোদী সরকারের উপর মামলার সংখ্যা ছাড়াল ৩ লক্ষ
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের ওপর দীর্ঘদিনের মামলার বোঝা ক্রমেই ভারী হয়ে উঠছে( Modi Government)। পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা মামলার সংখ্যা এখন তিন লাখ…
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের ওপর দীর্ঘদিনের মামলার বোঝা ক্রমেই ভারী হয়ে উঠছে( Modi Government)। পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা মামলার সংখ্যা এখন তিন লাখ ৫৬ হাজার ২১৫ ছাড়িয়ে গেছে। অথচ এই বিপুল সংখ্যক মামলা সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় লিগ্যাল ম্যানেজমেন্ট সেল এখনও গঠন করেনি ৪১টি মন্ত্রণালয় ও বিভাগ। ক্যাবিনেট সচিব টিভি সোমনাথনের সাম্প্রতিক পর্যালোচনায় এই আমলাতান্ত্রিক জড়তা স্পষ্ট হয়ে উঠেছে।
নয়াদিল্লিতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে ক্যাবিনেট সচিব এই তথ্য তুলে ধরেন। পর্যালোচনায় দেখা গেছে, পাঁচ বছরের বেশি পুরনো এই মামলাগুলোর মধ্যে এক লাখ পাঁচ হাজার ৮০৯টি মামলা একাই ১৯টি হাইকোর্টে চলছে।
আরও দেখুনঃ শিবসেনা নেতার বাড়িতে মাদক রেখে ফাঁসানোর চেষ্টা! বরখাস্ত পুলিশের সাব ইন্সপেক্টর
সবচেয়ে বেশি মামলা রয়েছে রাজস্ব বিভাগের দায়িত্বে এক লাখ ২৭ হাজার ৬৭৫টি। এরপর রয়েছে রেল মন্ত্রণালয়ের ৪৫ হাজার ৫৮৩টি এবং মিলিটারি অ্যাফেয়ার্স বিভাগের ৩২ হাজার ৪৬৪টি মামলা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ২৮ হাজার ৮২২টি এবং কর্পোরেট অ্যাফেয়ার্সে ২৭ হাজার ১০৯টি মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে।
এই পরিস্থিতি দেখে সরকার উদ্বিগ্ন। ( Modi Government)আগে থেকেই নির্দেশ ছিল যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে লিগ্যাল ম্যানেজমেন্ট সেল গঠন করতে হবে যাতে মামলাগুলো নিয়মিত পর্যবেক্ষণ, সমন্বয় এবং দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা যায়। কিন্তু অনেক দফতর এখনও সেই নির্দেশ পালন করেনি। সেপ্টেম্বর মাসে একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। সেখানে কর্মকর্তাদের মনোনয়ন দেওয়ার কথা থাকলেও অধিকাংশ মন্ত্রণালয় সেই দায়িত্বও পালন করেনি। ফলে প্রশিক্ষণ কার্যক্রম ব্যর্থ হয়।
এই জড়তা দূর করতে সরকার এখন কঠোর অবস্থান নিয়েছে। সব বাকি ৪১টি মন্ত্রণালয় ও বিভাগকে নভেম্বর মাসের শেষের মধ্যেই লিগ্যাল ম্যানেজমেন্ট সেল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে একটি নতুন লিটিগেশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে সেলগুলোর কাজকর্ম, পুরনো মামলার পর্যালোচনা, আপিল, মধ্যস্থতা এবং মামলা বাছাইয়ের প্রক্রিয়া নিয়মিত নজরদারি করা হবে।
সরকারের লক্ষ্য শুধু নতুন সেল গঠন নয়। ( Modi Government)জনবিশ্বাস আইনের অধীনে অপরাধ ডিক্রিমিনালাইজেশন এবং পুরনো আইন সংশোধনের ফলে অনেক মামলার প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে। সেইসব মামলা চিহ্নিত করে প্রত্যাহার করার নির্দেশও দেওয়া হয়েছে। সচিবদের বলা হয়েছে, এ মাসের মধ্যেই এমন মামলাগুলো শনাক্ত করতে হবে যেগুলো আর চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এতে সরকারের মামলার বোঝা কমবে এবং আদালতের সময়ও বাঁচবে।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি মামলার এই বিপুল সংখ্যা শুধু প্রশাসনিক সমস্যা নয়, অর্থনৈতিকও। প্রতি বছর মামলা পরিচালনায় বিপুল অর্থ ব্যয় হয়। তা ছাড়া দীর্ঘসূত্রিতার কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পও আটকে থাকে। রাজস্ব বিভাগের মামলাগুলোতে বিপুল পরিমাণ অর্থ জড়িয়ে থাকে। রেল ও প্রতিরক্ষা সংক্রান্ত মামলাগুলোও উন্নয়নমূলক কাজকে প্রভাবিত করে।
ক্যাবিনেট সচিবের এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, শুধু নির্দেশ দিয়ে কাজ হবে না। নিয়মিত পর্যবেক্ষণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নতুন পোর্টাল চালু হলে স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে মন্ত্রণালয়গুলোকে তাদের মামলার তালিকা হালনাগাদ রাখতে এবং অপ্রয়োজনীয় মামলা থেকে সরে আসতে উৎসাহিত করা হচ্ছে।