কেন বাদ গেল ১৩ কোটি নাম? SIR-এর ‘হিসেব’ দিলেন শাহ, আলোচনায় বসার চ্যালেঞ্জ রাহুলকে - 24 Ghanta Bangla News
Home

কেন বাদ গেল ১৩ কোটি নাম? SIR-এর ‘হিসেব’ দিলেন শাহ, আলোচনায় বসার চ্যালেঞ্জ রাহুলকে

Spread the love

২০১৪ ও ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রসঙ্গও টেনে এনেছেন শাহ। তাঁর বক্তব্য, ওই দু’টি নির্বাচনে SIR ছাড়াই জিতেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা হলে এখন ভোটার তালিকা সংশোধনে আপত্তি কেন? মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার এবং বাংলায় বিজেপির নির্বাচনী সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। দাবি করেন, এই রাজ্যগুলিতে বিপুল জনসমর্থন পেয়েছে বিজেপি।

কংগ্রেসের ‘মক পার্লামেন্ট’ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি শাহ। তাঁর বক্তব্য, ‘বাস্তবে প্রধানমন্ত্রী হতে পারেননি, তাই মক পার্লামেন্টে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন।’ এর পরেই রাহুলকে সংসদে আলোচনায় যোগ দেওয়ার চ্যালেঞ্জ জানিয়ে শাহ বলেন, ‘আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত। আলোচনায় বসুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *