পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের অভিযানে উদ্ধার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেপ্তার ১
নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির কাঁচামালের বিরুদ্ধে অভিযানে সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। হলদিয়ার দুর্গাচকের ডি-ব্লক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পরিমল দাস নামে এক ব্যক্তিকে। পয়াগ গ্রামে তল্লাশি চালিয়ে প্রায় ১২৫ কেজি বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার ও বাজেয়াপ্ত করে কোলাঘাট থানার পুলিশ।