ODI সিরিজ়ের আগে তারুণ্যে ভরসা গম্ভীরের, বিশেষ টিপস অভিষেককেও - 24 Ghanta Bangla News
Home

ODI সিরিজ়ের আগে তারুণ্যে ভরসা গম্ভীরের, বিশেষ টিপস অভিষেককেও

Spread the love

তরুণ পেসারদের নিয়ে কী বললেন গম্ভীর?

ODI সিরিজ়ের জন্য ভারতীয় দলে থাকা পেসারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মহম্মদ সিরাজ। এখনও পর্যন্ত ৫১টি ODI ম্যাচ খেলেছেন তিনি। অর্শদীপ খেলেছেন ১৮টি ODI। আকিব, অংশুল, ও গুরনূরের অভিজ্ঞতাও কম। নিউ জ়িল্যান্ড সফরের শেষ দিকে টেস্ট সিরিজ় থাকায় এক সঙ্গে একাধিক ফরম্যাটের প্রস্তুতি নিতে হচ্ছে ভারতকে।

এই নিয়ে গম্ভীর বলেন, ‘এই বিষয়টা নিয়ে কেউ কথা বলবে না। আকিব নবি মাত্র ODI খেলেছে। অংশুল কম্বোজও একটি ম্যাচ খেলেছে। গুরনূর খেলেছে ৯টি ম্যাচ। অর্শদীপ আর সিরাজই আমাদের সবচেয়ে অভিজ্ঞ বোলার। এই বোলিং আক্রমণ নিয়েও ভারত যদি ODI সিরিজ়ে ভালো করে, তা হলে সব কৃতিত্ব এই ছেলেদেরই প্রাপ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *