Indranil sen daughter: স্ত্রীর পর নজরে এবার ইন্দ্রনীলের মেয়ে আভেরি, আজই ডাক পড়ল লালবাজারে | Lalbazar summons indranil sen’s daughter
ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী
Image Credit: Tv9 Bangla
কলকাতা: ইডি (ED)-র হাতে আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। পুজোয় পাস বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। এই ঘটনায় নাম জড়িয়েছে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনের। আর এবার বিপাকে তাঁর মেয়েও। এবার ইন্দ্রনীলের মেয়েকেও তলব করল লালবাজার। আজই লালবাজারে তলব করা হয়েছে আভেরি সেনকে।
ইন্দ্রনীলের মেয়েকে তলব কেন?
লালবাজার সূত্রে খবর, দুর্গাপুজোয় পাস বিক্রির টাকা আভেরির অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, একই সঙ্গে সরকারি টেন্ডার দুর্নীতির টাকাও ঢুকেছে বলে অভিযোগ। এই টাকা কীসের, কত পরিমাণ টাকা ঢুকেছে ইত্যাদি সব জানতেই আজ ডেকে পাঠানো হয়েছে তাঁকে।
এর আগে দুর্গাপুজোর পাস জালিয়াতি ও কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন-কে লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ। রক্ষাকবচ নিয়ে গত শনিবার বিকেলে তিনি লালবাজারে হাজিরা দেন এবং প্রায় ৩ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দার কোম্পানির বিরুদ্ধে। শনিবার লালবাজারে জেরা করে ‘সিট’। প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারের তিনদিনের মধ্যেই জেরা করা হয় মধুছন্দা সেনকে। এরপর আজ ডেকে পাঠানো হল তাঁকে।