Cyclone Murasu Update | ঘূর্ণিঝড়ের আগেই উত্তাল সমুদ্র, অন্ধ্র উপকূলে বাড়ছে সতর্কতা
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মুরাসু’কে ঘিরে উপকূলীয় এলাকায় সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পাঝাভেরকাডুতে উত্তাল সমুদ্রের ছবি সামনে এসেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। ল্যান্ডফলের আগে সমুদ্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। দেখুন ঘূর্ণিঝড়ের আগের পরিস্থিতির দৃশ্য।