BEN vs MAH: ব্যাটিং ব্যর্থতাতেও উজ্জ্বল অভিষেক-প্রদীপ্ত, শামি ম্যাজিকে চাপে পৃথ্বীরা | Ranji Trophy 2026 27, Bengal All Out For 143 vs Maharashtra Despite Porel Fifty - 24 Ghanta Bangla News
Home

BEN vs MAH: ব্যাটিং ব্যর্থতাতেও উজ্জ্বল অভিষেক-প্রদীপ্ত, শামি ম্যাজিকে চাপে পৃথ্বীরা | Ranji Trophy 2026 27, Bengal All Out For 143 vs Maharashtra Despite Porel Fifty

Spread the love

কলকাতা: ইতিমধ্যেই একটা অঘটন ঘটিয়ে ফেলেছে বাংলার ক্রিকেট দল। রঞ্জি ট্রফি ২০২৬-২৭ এ প্রথম ৩ ম্যাচেই জিতেছে বাংলা। এর মধ্যেই টানা চতুর্থবার জয়ের লক্ষ্যে আজ, সোমবার থেকে ঘরের মাঠে মহারাষ্ট্রের মুখোমুখি হয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। প্রথম ইনিংসে নিজেরা ফাঁসলেও খুব একটা স্বস্তিতে নেই মহারাষ্ট্রও।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলা ব্রিগেড। ১০ রানে আউট হয়ে যান ক্যাপ্টেন অভিমন্যু। ব্যর্থ অঙ্কুর পাল (১)। বড় রান পাননি দুই সুদীপই। সিনিয়র করলেন ৭, জুনিয়র ১৯। রানের খাতাও খুলতে পারেননি সুরজ সিন্ধু জয়সোয়াল। একসময় বাংলার স্কোর ছিল ৭২/৭। সেখানে থেকেই লড়লেন অভিষেক পোড়েল। ৫৪ রানের লড়াকু ইনিংস এল তাঁর ব্যাট থেকে। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন প্রদীপ্ত প্রামাণিক ৫৪ রানের লড়াকু ইনিংস এল তাঁর ব্যাট থেকে। ৪৩ বলে ৩১ করলেন প্রদীপ্ত। তাঁদের দুজনের ব্যাটেই ভর করে ১৪৩ অবধি যেতে পেরেছিল বাংলা। নাহলে আরও সম্মানহানির আশঙ্কা ছিল।

মহারাষ্ট্রের হয়ে ভাল বোলিং করেছেন তনয় সাংভি। ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন প্রদীপ দাদে ও সিদ্বেশ ভিররা। জবাবে প্রথম দিনের শেষে শামির বলে চাপে মুম্বইও। আজ তাদের স্কোর ২১/২। ২টি উইকেটই পেয়েছেন শামি। অধিনায়ক পৃথ্বী শ ১২ রান করেই আউট হন। তবে এর মধ্যেই দেখার, আগামী কত জলদি মহারাষ্ট্রকে অল আউট করতে পারে বাংলা ও কত উইকেট পায় বাংলার বোলিং বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *