Bageswar Baba: 'তোমাদের ঠাকুর তো বাঁকা, আমাদের ঠাকুর সোজা', রাম ও কৃষ্ণের তুলনা করে বিতর্কে বাগেশ্বর বাবা, চাইলেন ক্ষমাও | Bageswar Baba Dhirendra Shahstri's comment on Ram and Krishna sparks controversy - 24 Ghanta Bangla News
Home

Bageswar Baba: ‘তোমাদের ঠাকুর তো বাঁকা, আমাদের ঠাকুর সোজা’, রাম ও কৃষ্ণের তুলনা করে বিতর্কে বাগেশ্বর বাবা, চাইলেন ক্ষমাও | Bageswar Baba Dhirendra Shahstri’s comment on Ram and Krishna sparks controversy

Spread the love

বাগেশ্বর বাবার মন্তব্যে বিতর্কImage Credit: PTI

নয়া দিল্লি: রাম ও কৃষ্ণকে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। শ্রীকৃষ্ণের ভঙ্গিমা, নাম এমনকী ধাম নিয়েও মন্তব্য করেছেন তিনি। রামের সঙ্গে কৃষ্ণের তুলনাও করেছেন তিনি। সেই ভিডিয়ো প্রকাশ্য়ে আসার পরই বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় নানা মহলে। বিতর্কের জেরে ক্ষমাও চেয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী।

শিবপুরীতে রামকথা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। রাম ও কৃষ্ণের চেহারা, ভঙ্গিমার তুলনা করার পাশাপাশি কৃষ্ণের বাঁশি বাজানো নিয়েও মন্তব্য করেন তিনি।

ঠিক কী বলেছেন বাগেশ্বর বাবা?

ভিডিয়োতে শোনা যাচ্ছে তিনি বলছেন, “তোমাদের ঠাকুরের সব ছবি দেখ। এদিকে ওদিকে তাকিয়ে আছে। তিনি দাঁড়ালেও তিন জায়গায় বেঁকে থাকেন। পা ক্রস করে দাঁড়ান। কোমর বেঁকে থাকে, ঘাড় বেঁকে থাকে। বেঁকে বাঁশি বাজান তিনি।”

এরপরই কৃষ্ণের সঙ্গে রামের ভঙ্গিমার তুলনা করে ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, “আমাদের ঠাকুর সোজা দাঁড়ান, সোজা হাঁটেন, নামও সোজা। তোমাদের ঠাকুর দাঁড়ান বেঁকে, চলেন বেঁকে, তাকানও বেঁকে”। তিনি আরও উল্লেখ করেন, বাঁশি বাজানো তো সহজ, ধনুক ধরা সহজ ব্যাপার নয়।

ভুল বুঝেছে মানুষ: বাগেশ্বর বাবা

বিতর্কের পর একটি ভিডিয়ো পোস্ট করেন ধীরেন্দ্র শাস্ত্রী। সেখানে তিনি দাবি করেন, ভাবে বিহ্বল হয়ে একটি কথা বলে ফেলেছিলেন তিনি। ক্ষমা চেয়ে তিনি বলেন, “আমি নিজে কৃষ্ণের ভক্ত। আমি শ্রীকৃষ্ণের গুনগান গাই। আমি রাম ও কৃষ্ণের মধ্যে বিভেদ তৈরি করতে চাইনি। বাঁশি নিয়ে আমি একটি জনপ্রিয় কথার ব্যাখ্যা করছিলাম। সেটাই সবাই ভুল বুঝেছে। রাম ও কৃষ্ণ তো আসলে একই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *