Asansol: বন্ধুর মায়ের কথা বলেই ২ দিন ছুটি নিয়েছিলেন, বাড়িতে ঢুকে যে দৃশ্য দেখলেন... দিশা পাচ্ছেন না বন্ধু | Asansol News: Ambulance Driver's Decomposed Body Found at Home After Seven Days Missing - 24 Ghanta Bangla News
Home

Asansol: বন্ধুর মায়ের কথা বলেই ২ দিন ছুটি নিয়েছিলেন, বাড়িতে ঢুকে যে দৃশ্য দেখলেন… দিশা পাচ্ছেন না বন্ধু | Asansol News: Ambulance Driver’s Decomposed Body Found at Home After Seven Days Missing

Spread the love

আসানসোল: বন্ধুর মায়ের মৃত্যু হয়েছে। তাঁর সৎকার্যে যেতে হবে, এই বলেই মালিকের কাছ থেকে ছুটি নিয়েছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও সাড়া নেই। বন্ধুর সঙ্গেও দেখা করেননি। তাহলে গেলেন কোথায়? খোঁজ করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা। বাড়ি থেকে উদ্ধার হল অ্যাম্বুলেন্স চালকের পচাগলা দেহ। আসানসোলের বার্নপুরের রামবাঁধ এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শম্ভু আচার্য্য ওরফে টুকাই(২৫)। গত সাত দিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার তাঁর বাড়ি থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

​সহকর্মীদের সূত্রে জানা গিয়েছে, গত ২৭ তারিখ তিনি মালিকের থেকে টাকা নিয়ে এক বন্ধুর মায়ের মৃত্যুর কারণে দুদিনের ছুটির আবেদন করেন। ছুটি নেওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আর কারও যোগাযোগ ছিল না। সোমবার বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের সন্দেহ হয় এবং ঘরের ভেতর তাঁর মৃতদেহ দেখতে পাওয়া যায়। প্রাথমিক অনুমান, মৃত্যু বেশ কয়েক দিন আগেই হয়েছে।

​কী কারণে এবং ঠিক কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব বলে দাবি পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *