বেআইনি মদ বোঝাই ট্রাকের চাকায় পিষে গেলেন পুলিশ আধিকারিক
পুলিশ জানিয়েছে, ঘটনার পরে, ওই ট্রাক ড্রাইভার মদ ভর্তি ট্রাকটিকে একটি ধাবার কাছে ফেলে রেখে পালিয়ে যায়। রবিবার রাতেই ওই ট্রাকটি বাজেয়াপ্ত করে পুলিশ। পরে, সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ট্রাকের মধ্যে একটি গোপন জায়গায় ওই মদ পাচার করা হচ্ছিল। মদ নিয়ে যাওয়ার কোনও বৈধ লাইসেন্সও তাঁদের কাছে ছিল না।