শ্রমিক বিক্ষোভে বন্ধ বাংলাদেশের একাধিক পোশাক কারখানা | Several garment factories in Bangladesh closed due to worker protests
বাংলাদেশে ফের বিক্ষোভের আগুন! শ্রমিক আন্দোলন ঘিরে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি।
রবিবার সকাল থেকেই ঢাকা ও গাজীপুরের বিভিন্ন জায়গায় পথে নামেন পোশাকশ্রমিকেরা। বেতন বৃদ্ধির দাবিতে শুরু হয়েছে এই আন্দোলন। শ্রমিকদের দাবি, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার টাকা।
এই দাবিকে সামনে রেখেই আন্দোলনে শামিল হয়েছেন শ্রমিকেরা। বিক্ষোভের জেরে বাংলাদেশের একাধিক পোশাক কারখানার কাজ বন্ধ।কোথাও রাস্তায় আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে।