আদিবাসীদের সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, আহত ৩০ - 24 Ghanta Bangla News
Home

আদিবাসীদের সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, আহত ৩০

Spread the love

পুরুলিয়ায় আদিবাসীদের সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন প্রায় ৩০ জন। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার সারেঙ্গার জোড়খালের কাছে। আহতরা সকলেই পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার ধচাটি গ্রামের বাসিন্দা। একটি পিক-আপ ভ্যানে ফিরছিলেন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই গাড়িটি। আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *