অশান্তির জেরে স্ত্রীকে বঁটির কোপ, অভিযোগ স্বামীর বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

অশান্তির জেরে স্ত্রীকে বঁটির কোপ, অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Spread the love

পুলিশ সূত্রে খবর, বড় ছেলে বাবুসোনা মজুমদারকে মোটরবাইক কিনে দেওয়ার জন্য ২০,০০০ টাকা দেওয়া নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে গন্ডগোলের সূত্রপাত। বচসার সময়ে সুচিত্রা সমীরকে ধাক্কা দেন বলে অভিযোগ। মাটিতে পড়ে যান সমীর। হাতের সামনে ছিল মাছ কাটার বটি। অভিযোগ, সেই বটি স্ত্রীর গলায় চালিয়ে দেন সমীর। দেহ থেকে মাথা আলাদা হয়ে যায় সুচিত্রার। এ দিন সমীরের বড় ছেলে ছেলে বাবুসোনা বলেন, ‘সকালে মা বাড়ি ছিল না। মাকে ডেকে নিয়ে আসতে বলেছিল বাবা। সেই মতো ডেকে নিয়ে আসি। টাকা দেওয়া নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপরে আমি এক বন্ধুর সঙ্গে মাঠে গিয়েছিলাম। পরে শুনি মাকে কুপিয়ে মেরে ফেলেছে বাবা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *