৫০% কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম, দূষণ রুখতে শীতের আগেই একগুচ্ছ কড়া নির্দেশিকা দিল্লিতে
শীতের মরশুমের আগেই ফের বায়ুদূষণ রাজধানী দিল্লিতে। সেই কারণে চলতি বছর আগেভাগেই দিল্লি ও সংলগ্ন এনসিআর জুড়ে জারি করা হয়েছে একগুচ্ছ কড়া নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দিল্লিতে সমস্ত নন-বিএস সিক্স (Non-BS6) গাড়ির প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থাও নেওয়া হবে। নির্দেশিকা ঠিক মতো পালন হচ্ছে কিনা, তা দেখার জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ নজরদারি দল এবং স্বয়ংক্রিয় এএনপিআর (ANPR) ক্যামেরা। পুরো প্রক্রিয়ার উপর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ইন্টিগ্রেটেড কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (ICCC) থেকে নজর রাখা হবে এবং নিয়ম অমান্যকারী যানবাহনের মালিকদের জরিমানা করা হবে।
এ ছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে –
সরকারি ও বেসরকারি অফিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে। বাকি ৫০ শতাংশ কর্মীকে বাধ্যতামূলক ভাবে বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। তবে জরুরি পরিষেবাগুলিকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
দিল্লির বাইরে নথিভুক্ত যে সব গাড়ি বিএস-সিক্স (BS-VI) মানের নয়, সেগুলি আপাতত রাজধানীতে ঢুকতে পারবে না। নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ ও গাজিয়াবাদ-সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আসা প্রায় ১০ লক্ষ পুরোনো পেট্রল ও ডিজ়েল গাড়ি এই নিয়মের আওতায় পড়বে। তবে ইলেকট্রিক গাড়ি, সিএনজি গাড়ি এবং অ্যাম্বুল্যান্স ও দমকলের মতো জরুরি পরিষেবার যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
1 नवंबर 2026 से संशोधित GRAP नियमों के तहत दिल्ली में वाहनों के प्रवेश पर प्रतिबंध लागू होंगे।
✅ अनुमति प्राप्त: BS-VI, CNG, इलेक्ट्रिक एवं छूट प्राप्त वाहन, लागू नियमों के अधीन।
⛔ प्रतिबंध लागू होंगे:
* BS-VI से कम मानक वाले वाहन
* वैध PUCC के बिना वाहन
* नियमों का पालन न करने वाली अंतरराज्यीय बसें
* दिल्ली न आने वाले ट्रक (परिधीय एक्सप्रेसवे का उपयोग करें)
* लागू नियमों के अनुसार ट्रैक्टर एवं जुगाड़ वाहन
* दिल्ली के बाहर पंजीकृत कुछ वाहनयात्रा से पहले अपने वाहन की पात्रता जाँच लें और आधिकारिक ट्रैफिक एडवाइजरी का पालन करें।
ट्रैफिक हेल्पलाइन नंबर : 011-25844444 / 1095
#DTPUpdates
#GRAP2026— Delhi Traffic Police (@dtptraffic) October 29, 2026
ধুলো ওড়ানো রুখতে ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত খোলা জায়গায় সমস্ত ধরনের নির্মাণ ও ভাঙার কাজ বন্ধ থাকবে। নির্দিষ্ট কিছু জরুরি সরকারি প্রকল্প শর্তসাপেক্ষে ছাড় পাবে। তবে ধুলো নিয়ন্ত্রণের নিয়ম মেনে ঘরের ভিতরের ফিনিশিং, প্লাম্বিং ও ইলেকট্রিক কাজ করা যাবে।
রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ করতে বিভিন্ন সরকারি দপ্তরের কাজের সময় আলাদা করা হয়েছে। দিল্লি পুরসভার অফিস চলবে সকাল ৮:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত। দিল্লি সরকারের দপ্তর চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে বহু সরকারি পার্কিংয়ে ফি দ্বিগুণ করা হয়েছে। তবে দিল্লি মেট্রোর পার্কিংগুলিতে ফি বাড়বে না।
১ নভেম্বর থেকে পেট্রল পাম্পগুলিতে চালু হচ্ছ ‘নো পিইউসি, নো ফুয়েল’ নিয়ম। এর জন্য দিল্লির ৫০০টি পাম্পে এএনপিআর ক্যামেরা বসানো হয়েছে। নম্বর প্লেট স্ক্যান করে পলিউশন সার্টিফিকেট বৈধ না পাওয়া গেলে পেট্রল, ডিজ়েল বা সিএনজি দেওয়া হবে না। সেই কারণে জরিমানার মুখে পড়া বা গাড়ি আটকে যাওয়া এড়াতে প্রতিদিন যাত্রীদের নিজেদের গাড়ির মান যাচাই করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সাধারণ মানুষকে সমস্ত নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি নিত্যযাত্রীদের দিল্লি ট্র্যাফিক পুলিশের সমাজমাধ্যম থেকে নিয়মিত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।