জলে ভাসছে এলাকা, থমকে মণ্ডপের কাজ, চিন্তায় পুজোর আয়োজকরা - 24 Ghanta Bangla News
Home

জলে ভাসছে এলাকা, থমকে মণ্ডপের কাজ, চিন্তায় পুজোর আয়োজকরা

Spread the love

সালকিয়া, রামরাজাতলা, টিকিয়াপাড়া, বেলগাছিয়া, ঘুসুড়ি, লিলুয়া–সহ হাওড়ার একাধিক নিচু এলাকায় জল জমেছে। কোথাও প্রধান রাস্তার পাশাপাশি পাড়ার ভিতরের রাস্তাতেও জল দাঁড়িয়ে রয়েছে। জল জমে থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যানবাহন চলাচলেও তৈরি হয়েছে সমস্যা। বৃষ্টির জল দ্রুত না নামায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে।

এই পরিস্থিতি উদ্বেগ আরও বাড়িয়েছে পুজো উদ্যোক্তাদের। হাতে আর বেশি সময় নেই। অধিকাংশ পুজো কমিটি মহালয়ার মধ্যেই থিমের মণ্ডপ তৈরির কাজ অনেকটাই এগিয়ে রাখতে চাইছে। কিন্তু বৃষ্টির কারণে একাধিক মণ্ডপে কাজ কার্যত বন্ধ। মধ্য হাওড়ার বিভিন্ন পুজো মণ্ডপে জল জমে থাকায়, শিল্পী ও কর্মীরা ঠিকমতো কাজ করতে পারছেন না। কোথাও মণ্ডপের ভিতরে জল ঢুকে পড়েছে, আবার কোথাও মণ্ডপ তৈরির সরঞ্জাম জলের মধ্যে পড়ে রয়েছে। মণ্ডপ তৈরির কাজে ব্যবহৃত বাঁশ, বাটাম, দড়ি-সহ বিভিন্ন সামগ্রী জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে। শিল্পীরা অপেক্ষা করছেন, কখন জল নামবে। জল নামলেই ফের পুরোদমে কাজ শুরু করতে পারবেন তাঁরা। কিন্তু তার আগে পর্যন্ত কাজের গতি কার্যত স্তব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *