পুলিশ জানিয়েছে, ঠিক কারণে কর্মীরা মারা গিয়েছেন, তা জানার জন্য মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অন্য একটি সূত্র জানিয়েছে, হোটেলের কর্মীদের সঙ্গে ভ্যাটে নেমেছিলেন বেসরকারি সাফাই সংস্থার কর্মীরাও। বেসরকারি সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।