বইমেলার উপদেষ্টা কমিটি থেকে পদত্যাগ মোহিতের, পাল্টা অভিযোগ সদস্যদের
বিতর্কের সূত্রপাত, উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সীর একটি সিদ্ধান্ত সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা নিয়ে। মোহিত জানান, ওই কমিটি ইজ়েডসিসি এবং নবান্নে বেশ কয়েকটি সভা করে। এর পরে আচমকা প্রসেনজিৎ গ্রুপে পোস্ট করেন যে, ১৪ অক্টোবর গিল্ড ও উপদেষ্টা বোর্ড যৌথ ভাবে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করবে। কোনও আলোচনা না করে কী ভাবে এই সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন মোহিত। তাঁর অভিযোগ, এ সব বিষয়ে জানতে চাওয়া হলে আহ্বায়ক প্রসেনজিত বক্সী গ্রুপে জানান, পরামর্শ নির্দিষ্ট জায়গা থেকে দেওয়া হয়েছিল।