পরীক্ষায় ফেল ১৮টি বাজি! শব্দদূষণ নিয়ে বাড়ছে চিন্তা
সবকিছু ঠিকঠাক থাকলে ২ নভেম্বর অর্থাৎ, সোমবার থেকে বাজি বাজার বসার কথা। সেই বাজার বসার আগে রিপোর্ট পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
নিষিদ্ধ বাজির তাণ্ডব ঠেকাতে শনিবার বহুতল আবাসনের কর্মকর্তাদের নিয়েও বৈঠকে বসেছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিবেশ দপ্তর ও রাজ্য পুলিশের সহযোগিতায় আয়োজিত এই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আবাসনের ভিতরে উৎসবের নামে কোনওভাবেই নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করা যাবে না। একমাত্র অনুমোদিত ‘গ্রিন ক্র্যাকার্স’ বা সবুজ বাজিই ব্যবহার করতে হবে। নিয়মভঙ্গকারী আবাসন কমিটির বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ ও পর্ষদ।