নাম বাদ নিয়ে দায় এড়ালেন মনোজ, তোপ অভিষেককেও
তাঁকে নিয়ে অভিষেক আক্রমণ করায় এ দিন মনোজ স্পষ্ট বলেন, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে একটা অসত্য ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যিনি এ সব করছেন, তাঁর রাজনৈতিক ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন রয়েছে।’
বর্তমান মুখ্যসচিব মনোজের পাল্টা প্রশ্ন, ‘সার–এর এএসডিডি (মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ও ডুপ্লিকেট) পর্বে যে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে, পূর্ববর্তী সরকারের জমানায় তাঁদের নামেও বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা ঢুকেছে। জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা এ ভাবে নয়ছয় হয়েছে। এর ভাগ পূর্বতন শাসকদল বা তার সাংসদ–নেতারা পেয়েছেন কি না, তারও তদন্ত হওয়া উচিত।’ তাঁর সংযোজন, ‘আমি সিইও হিসেবে থাকার সময়ে এই সব ভুয়ো নাম বাদ দেওয়ায় এই সব মিথ্যে অভিযোগ করা হচ্ছে।’