চোরবাগান কাণ্ডের পর সতর্ক প্রশাসন! কালী-জগদ্ধাত্রী-ছটপুজোয় একাধিক নির্দেশিকা জারি
Nabanna: দুর্গাপুজোর পর সামনেই কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজো। সঙ্গে চট পুজোও রয়েছে। মনে করা হচ্ছে এই মর্মে মণ্ডপে এবং ঘাটগুলিতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়। সাম্প্রতিক…
Nabanna: দুর্গাপুজোর পর সামনেই কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজো। সঙ্গে চট পুজোও রয়েছে। মনে করা হচ্ছে এই মর্মে মণ্ডপে এবং ঘাটগুলিতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়। সাম্প্রতিক ঘটে গিয়েছে চোরবাগানে মর্মান্তিক দুর্ঘটনা। সেই ঘটনাকে মাথায় রেখে সতর্ক প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে তৎপর রাজ্য প্রশাসন। এই মর্মে জারি করেছে একগুচ্ছ নির্দেশিকা।
কীভাবে নিয়ন্ত্রণ করা হবে দর্শনার্থীদের ভিড়? কেমন হবে মণ্ডপের প্রবেশ প্রস্থানের পথ? ঘাটগুলিতে নিরাপত্তা বজায় রাখতে কী কী করতে হবে এবং পরিছন্নতা নিয়ে নির্দেশ জারি নবান্নের।
মণ্ডপে যথেষ্ট আলোর ব্যবস্থা করতে হবে, প্রবেশ ও প্রস্থানের পথ যেন চওড়া হয়, কোনওভাবেই যেন মণ্ডপের ভিতরে দর্শনার্থী ভিড় উপচে না পড়ে, একাধিক নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে। প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে। কোন মণ্ডপে কত ভিড় হয় তা মাথায় রেখে পুলিশ মোতায়েন করতে হবে। সেই সঙ্গে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। সব ব্যবস্থা ঠিক আছে কিনা খতিয়ে দেখবে পুলিশ এবং প্রশাসন।
নির্দেশ জারি করা হয়েছে মণ্ডপে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়েও। দুর্ঘটনা ঘটলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দমকলের পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। ঘাটগুলিতে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে। নৌকাগুলিতে রাখতে হবে লাইফ জ্যাকেট। ছটপুজোর জন্য ঘাটগুলিতে সিসি ক্যামেরা থেকে পর্যাপ্ত আলো ব্যবস্থা রাখতে হবে। মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য আলাদা ঘর করার কথা বলা হয়েছে।
ঘাটগুলির নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। নৌকাগুলিতে লাইফ জ্যাকেট রাখার পাশাপাশি, যাতে আলোর খামতি কোথাও না থাকে সেই বিষয়েও খেয়াল রাখার কথা বলা হয়েছে। কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর পর ছটপুজো রয়েছে। সেক্ষেত্রে ঘাটগুলিতে সিসিটিভি ক্যামেরা থেকে পর্যাপ্ত আলো ব্যবস্থা রাখতে হবে। মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য আলাদা ঘর করার কথা বলা হয়েছে। সব মিলিয়ে চোরবাগান কাণ্ডের পর সতর্ক প্রশাসন।