আদালতের রায়ে প্রশ্নে সায়, ব্যক্তিগত আক্রমণে নয়
আদালত রায়ের প্রতিবাদ বা সে নিয়ে কোনও সমাবেশের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে আদালত জানিয়েছে, তেমনটা করা হলে তা নাগরিকের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করবে। আদালতের বক্তব্য, সংবিধানের ১৯(১)(এ) অনুচ্ছেদের অধীনে কোনও আইনি সিদ্ধান্তের ন্যায্য এবং যুক্তিযুক্ত সমালোচনা অধিকারও স্বীকৃত। তবে কোনও বিচারপতির বিরুদ্ধে মানহানিকর মন্তব্য এবং সে রকম কোনও পরিকল্পিত পদক্ষেপ যে সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের যৌক্তিক বিধিনিষেধের আওতায় পড়ে, তাও মনে করিয়ে দিয়েছে আদালত।