Kali Puja Special | বারাসতে ‘বেনারসের মণিকর্ণিকা ঘাট’, প্রতিদিন গঙ্গা আরতি
বারাসতের পায়োনিয়ার ক্লাবের কালীপুজো এ বার ৫৪তম বর্ষে। এ বারের থিম বেনারসের বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে বেনারসের ঘাটের আবহ। পুজো দেখতে এসে দর্শনার্থীদের বাড়তি পাওনা প্রতিদিনের গঙ্গা আরতি। কী ভাবে তৈরি হয়েছে এই ভাবনা? জানালেন শিল্পী শঙ্কর পাল এবং ক্লাব কর্মকর্তা সুপ্রতিম বসু। দেখুন এই সময়-এর বিশেষ প্রতিবেদন।