মগরায় অস্ত্র দেখিয়ে তোলাবাজি, চার দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার ৪ লক্ষ টাকা
অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ। চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মগরা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড কার্তুজ ও নগদ চার লক্ষ টাকা উদ্ধার হয়েছে। রবিবার মগরা থানায় হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ারভূষণ সিং সংবাদমাধ্যমে জানান, শনিবার রাতে ত্রিবেণী ঘাট এলাকা থেকে কেনারাম বিশ্বাস, অরিন্দম দাস, স্বরাজ ভট্টাচার্য ও অভিজিৎ ঘটক নামে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজন পলাতক। তাঁদের নাম মুন্না তিওয়ারি, ভাস্কর সেন ও সোমু।