ট্যাক্সিতে তোলা হচ্ছিল পেটি, পুলিশ আসতেই দৌড়, হুলস্থুল কাণ্ড হাওড়ায়
হাওড়া পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে দুন এক্সপ্রেসে চেপে এসেছিলেন দুই ব্যক্তি। হাওড়া স্টেশনে নেমে একটি ট্যাক্সি ধরছিলেন। সেই ট্যাক্সির ডিকিতেই একটি থার্মোকলের বাক্স তুলেছিলেন। হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের কর্মীরা ওই এলাকায় কর্তব্যরত ছিলেন। সন্দেহ হওয়ায় দু’জনকে জিজ্ঞাসা করা হয়, ‘ওই বাক্সতে কী আছে?’ ট্রাফিক গার্ডের কর্মীদের দেখেই একজন দৌড়ে পালিয়ে যান।