গরম ফ্যানের গামলায় পড়ে মৃত্যু শিশুকন্যার
তার বাবা তপন হাঁসদা পেশায় একজন দিনমজুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ির উঠোনে খেলছিল ওই শিশুকন্যা। সেসময় বাড়ির পোষা গোরুর ধাক্কায় উঠোনে রাখা গরম ভাতের ফ্যান ভর্তি একটি গামলার মধ্যে পড়ে যায় পল্লবী। ঘটনায় গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। শুক্রবার মৃত্যু হয় শিশুটির। এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।