সাদা চাদরে মোড়া শরীর, চোখে সানগ্লাস, মধ্যরাতে দীপিকার বাড়িতে এ কোন ভৌতিক কাণ্ড? - 24 Ghanta Bangla News
Home

সাদা চাদরে মোড়া শরীর, চোখে সানগ্লাস, মধ্যরাতে দীপিকার বাড়িতে এ কোন ভৌতিক কাণ্ড?

Spread the love

দুই কন্যাকে নিয়ে এখন সময় কাটছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। রাধাষ্টমীর দিন তাঁর কোল আলো এসেছে ছোটকন্যা দেবী। মা হওয়ার প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন অভিনেত্রী। নিজের হাতে খাওয়ানো থেকে ঘুম পাড়ানো, সন্তানের জন্য রাতজাগা। তাই সকলে যখন হ্যালোউইন উদযাপনে মেতে, তখন অভিনব কায়দায় তাঁর জীবনের এক অনবদ্য মুহূর্ত তুলে ধরলেন দীপিকা।

মাথা থেকে সাদা চাদরে মোড়া। চোখে কালো চশমা। এক মহিলা দোল খাচ্ছে চেয়ারে। কোলের উপরে রাখা ব্রেস্ট পাম্পের মেশিন। যার শব্দে গোটা ঘর ছমছম করছে। যে কারও মনে হতে বাধ্য ভূতুড়ে কাণ্ড। যে দৃশ্য দেখে বোঝা যাচ্ছে সন্তানের জন্য বিনিদ্র রাত জেগে থাকতে হচ্ছে দীপিকাকে।

ব্রেস্ট পাম্পের মেশিনের ছবি দেখে অনেকেরই মত, দীপিকাও আর পাঁচজন মায়ের মতো সন্তানকে স্তন্যপান করান। অভিনেত্রী বলে সন্তানের ক্ষেত্রে কোনও স্যাক্রিফাইজ় করেন না তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরির ভিডিয়োর প্রশংসায় পঞ্চমুখ ভক্তেরা।

ভিডিয়োর ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এটা আসলে কোনও ভৌতিক বাড়ি নয়, মধ্যরাতে ব্রেস্ট পাম্পের আওয়াজ।’ শুধু তাই নয়, তাঁর পোস্টে আরও ইঙ্গিত, ছোট্ট দেবী ঘুমালে তবে তাঁর স্নান, খাওয়া ও শরীরচর্চা হয়। নিজের জন্য সময় বলতে শুধু সন্তানের ঘুমের অপেক্ষা করতে হয় তাঁকে।

প্রসঙ্গত, দীপিকা ও রণবীর ২০১৮ সালের নভেম্বরে ইতালিতে বিয়ে সারেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দীপিকা ও রণবীরের প্রথম কন্যা দুয়ার জন্ম। তাঁদের দ্বিতীয় কন্যা দেবীর জন্ম ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *