রাহুল-মমতাদের সমাবেশের দিনেই দিল্লিতে SIR বিরোধী বিক্ষোভে আটক শতাধিক পড়ুয়া - 24 Ghanta Bangla News
Home

রাহুল-মমতাদের সমাবেশের দিনেই দিল্লিতে SIR বিরোধী বিক্ষোভে আটক শতাধিক পড়ুয়া

Spread the love

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং এসআইআর বাতিল চেয়ে রবিবার ফের পথে নেমেছিল বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’। রামলীলা ময়দানে তাদের ডাকে রবিবার সমাবেশ হয়। আর এ দিনেই ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে দিল্লিতে আটক হলেন বহু পড়ুয়া। রাজধানীর মিন্টো রোডে শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।

ওই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ছাত্র সংগঠন ‘দিশা’। তাদের দাবি ছিল, অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বাতিল করতে হবে। এই দাবিকে সামনে রেখেই রবিবার পড়ুয়ারা মিন্টো রোড থেকে কনটপ্লেসের দিকে তারা প্রতিবাদ মিছিল করে। কিন্তু মাঝপথেই পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। তা নিয়ে পুলিশের সঙ্গে পড়ুয়াদের বচসাও বাধে। সেই সময়েই ঘটনাস্থল থেকে অন্তত ১০০ জনকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *