ভারতীয় বোলারদের কাঁদিয়ে ফিল সল্টের রেকর্ড ভাঙলেন, ইতিহাস গ্লেন ফিলিপসের
ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ৩৪১ রান করে দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বাধিক রানের নজির গড়লেন নিউ জ়িল্যান্ডের গ্লেন ফিলিপস। ভাঙলেন ফিল সল্টের ৩৩১ রানের রেকর্ড। ১৮৫.৩৩ স্ট্রাইক রেটে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি করেন তিনি। সিরিজ়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের অভিষেক শর্মার। তাঁর চেয়ে ১৪৪ রান বেশি করেছেন ফিলিপস। নিউ জ়িল্যান্ড সিরিজ় হারলেও তাঁর ব্যাটিং দলের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি।