ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে - 24 Ghanta Bangla News
Home

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Spread the love

যাদবপুরে শ্লীলতাহানির অভিযোগ, প্রশ্নের মুখে শিক্ষাঙ্গনে নারী নিরাপত্তা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভিতরে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে,…

Jadavpur University dog feeding ban

যাদবপুরে শ্লীলতাহানির অভিযোগ, প্রশ্নের মুখে শিক্ষাঙ্গনে নারী নিরাপত্তা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভিতরে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, অভিযোগ উঠছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে।

ওই ছাত্রী অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক শিক্ষাকর্মী তাকে শ্লীলতাহানি করেছেন। ছাত্রীর অভিযোগ অনুযায়ী গত শুক্রবার সন্ধ্যাতে টেকনোলজি ভবনের চারতলায় বসেছিলেন কিছুজন ছাত্র-ছাত্রী। এমন সময় ওই শিক্ষাকর্মী তাদেরকে অন্যত্র সরে যেতে বলেন। এরপর বাকিরা নিচে নেমে যান। তবে ওই ছাত্রী আরও উপরের তলায় ওঠেন।

ছাত্রীর অভিযোগ অনুয়ায়ী, এরপর ওপরে গিয়ে ছাত্রীকে নিচে নামিয়ে আনেন ওই শিক্ষাকর্মী এবং সেই সময় শ্লীলতাহানির ঘটোনাটি ঘটে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রে শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ওই ছাত্রী। অভিযোগ পেয়ে উপাচার্য অভিযোগ কমিটি বা আইসিসি-র কাছে তদন্তের জন্য পাঠিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রীকে বলা হয় পুলিশে অভিযোগ দায়ের করতে বা আইসিসির দ্বারস্থ হতে। এরপর ছাত্রী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতেই অভিযোগ জানান। উপাচার্য বলেছেন যে অন্যান্য অভিযোগের মতোই এই ঘটনার ক্ষেত্রেও নিয়ম মেনে তদন্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *