October 2026 - Page 508 of 654 - 24 Ghanta Bangla News
Home

শুভেন্দু যদি এইভাবে এগিয়ে যেতে পারেন…: জুন মালিয়া | Jun Maliya comment on Suvendu Adhikari

শুভেন্দু অধিকারীকে নিয়ে কী বললেন জুন মালিয়া? ‘শুভেন্দু যদি এইভাবে এগিয়ে যেতে পারেন…’—জুন মালিয়ার মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান, তাঁর কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন জুন মালিয়া? জুন মালিয়ার বক্তব্যে উঠে এসেছে শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁর মতামত। ঠিক কী কারণে তিনি বললেন, ‘শুভেন্দু যদি এইভাবে এগিয়ে যেতে পারেন…’? […]

Home

boAt Crest AI: ইয়ারবাডই হবে আপনার AI অ্যাসিস্ট্যান্ট, চলতে চলতেই কীভাবে সহজ হবে সমস্ত কাজ? | BoAt Crest AI: How AI Powered Earbuds Are Transforming Hands Free Productivity on the Go

আজকাল মানুষ অনেকটা সময়  যাতায়াতের পথেই কাটান। প্রতিদিনের যাওয়া-আসা, জিমে ওয়ার্কআউট কিংবা দুটো কলের মাঝের ছোট্ট বিরতি –এই সময়টুকু গান শোনা, ফোনে কথা বলা, মেসেজের উত্তর দেওয়া বা ছোটখাটো কাজ সেরে নেওয়ার কাজে ব্যবহার করা সম্ভব। ইয়ারবাড এখন আর শুধু গান শোনার জন্য ব্যবহার হয় না। কল করা, মেসেজের উত্তর দেওয়া, পডকাস্ট শোনা—এসব কাজেও ইয়ারবাড […]

Home

Bardhaman News: বড় চক্রের পর্দা ফাঁস করল বর্ধমান থানার পুলিশ | Burdwan police expose big racket

বড় চক্রের পর্দা ফাঁসImage Credit: Tv9 Bangla বর্ধমান: বর্ধমান আদালত চত্বরে বিচারক ও ম্যাজিস্ট্রেটের জাল রবার স্ট্যাম্প, সিলমোহর ও সই ব্যবহার করে ভুয়ো হলফনামা তৈরির অভিযোগে একটি চক্রের পর্দাফাঁস করল বর্ধমান থানার পুলিশ। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক জাল রবার স্ট্যাম্প, সই-সিলযুক্ত নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার এবং নগদ ৫০ হাজার ৫২০ টাকা […]

Home

Ramayana: রণবীরের ‘রামায়ণ’ ছবির প্রযোজকের অফিসে আয়কর দফতরের হানা! | Namit malhotra prime focus it raid ramayana movie

বলিউডের বহুল প্রতীক্ষিত এবং বিগ বাজেট ছবি ‘রামায়ণ’-কে ঘিরে উত্তেজনার শেষ নেই। পরিচালক নীতেশ তিওয়ারির এই মেগা প্রজেক্টের দিকে নজর রয়েছে গোটা দেশের। তবে এর মাঝেই ছবির প্রযোজনা সংস্থাকে ঘিরে এক বড়সড় আইনি জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি বলিউড ও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রখ্যাত প্রযোজক ও ভিএফএক্স বিশেষজ্ঞ নামিত মালহোত্রার সংস্থা ‘প্রাইম ফোকাস লিমিটেড’ (Prime Focus […]

Home

Durga Puja 2026 | Pujo Fashion | ঢাকের তালে মহিলাদের র‍্যাম্প ওয়াক, পুজোতে নজরকাড়া আয়োজন

পুজোর আবহে ঢাকের তালে জমজমাট মহিলাদের র‍্যাম্প ওয়াক। পুজোর মঞ্চে ঐতিহ্যবাহী ঢাকের বাদ্যের সঙ্গে আধুনিক র‍্যাম্প ওয়াকের মেলবন্ধন তৈরি করল এক অন্যরকম পরিবেশ। মহিলাদের অংশগ্রহণে এই অভিনব আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ।

Home

Calcutta High Court on Indranil Sen: ‘আপনি কি বাড়তি সুবিধা পাননি?’, বিচারপতি ঘোষের প্রশ্নের মুখে ইন্দ্রনীল সেন | Calcutta High Court question on indranil sen for his Advance bail

কলকাতা: ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর (Durga Puja 2026) টিকিট বিক্রির অভিযোগ প্রাক্তন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। নাম জড়িয়ে তাঁর স্ত্রীর সংস্থা ‘মাসআর্টের’ও। ইতিমধ্যেই ইডি তল্লাশি চালাচ্ছে। বুধবার ইডি (ED) দফতরে হাজিরাও দিয়েছেন রাজ্যের মন্ত্রী। এই আবহের মধ্যেই গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে […]

Home

‘সারা গায়ে আঁচড়ে দিয়েছে’, দিল্লির রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রিয়াঙ্কার

রাস্তায় শুয়ে পড়েছেন ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সবুজ চুড়িদার, হাতগুলো বুকের কাছে জড়ো করা। চিৎকার করছেন, ‘আমার সারা গায়ে আঁচড়ে দিয়েছে।’ তাঁকে ঘিরে টানাহ্যাঁচড়া চালাচ্ছে দিল্লি পুলিশ। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল দিল্লি। বিস্তারিত আসছে…