রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাতের পরে একটি সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী জানান, বিরোধীদের তোলা দাবি রাষ্ট্রপতি ‘অস্বীকার করেননি’, তবে প্রমাণ চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘কী ভাবে নির্বাচন চুরি করা হয়েছে, তার সব প্রমাণ আমাদের কাছে আছে। পুরো দেশ তা দেখেছে।’ সেই প্রমাণাদি রাষ্ট্রপতির কাছেও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত আসছে…
পিনাকী চক্রবর্তী, আলিপুরদুয়ার দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন থেকে প্রথম বারের জন্যে বাঘ কেন্দ্রিক পর্যটনের দরজা খুলে যাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পে। ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন বিহারের বাল্মিকী টাইগার রিজ়ার্ভ থেকে আনা বছর তিনেকের এক বাঘিনিকে ছাড়া হয়েছে বক্সার জঙ্গলে। সেই কারণে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা […]
বিনামূল্যে সিনেমা বা ওয়েব সিরিজ় দেখার লোভে থার্ড-পার্টি বা আন-অফিশিয়াল ফ্রি অ্যাপ ইনস্টল করছেন না তো? আপনার একটা ভুলেই হ্যাক হতে পারে আপনার স্মার্টফোন, চুরি হয়ে যেতে পারে ব্যাঙ্ক ডিটেলস, ব্যক্তিগত ছবি ও পাসওয়ার্ড। ‘এই সময়’-এর সাইবার ক্রাইম সিরিজ়ের ২০তম পর্বে জানুন, ফ্রি মুভি অ্যাপের আড়ালে লুকিয়ে থাকা অদৃশ্য ফাঁদ।
চশমা দিয়েই কীভাবে UPI পেমেন্ট করবেন? জিও-র এই স্মার্ট গ্লাসের অন্যতম আকর্ষণ হল ইউপিআই পেমেন্টের সুবিধা। সাধারণত কোনও দোকানে টাকা দেওয়ার সময় মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করতে হয়। কিন্তু এই প্রযুক্তিতে চশমার সাহায্যেই কিউআর কোড শনাক্ত করা যাবে বলে জানানো হয়েছে। ধরুন, আপনি কোনও দোকানে কেনাকাটা করেছেন। টাকা দেওয়ার সময় দোকানদারের কিউআর কোডের দিকে […]
২০তম এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা হকি দলের তিন সদস্যকে সংবর্ধনা দেওয়া হলো দক্ষিণ-পূর্ব রেলের তরফে। ওই হকি দলের ক্যাপ্টেন নিক্কি প্রধান এবং আরও দুই সদস্য সেলিমা তেতে এবং দীপিকা সোরেংকে সংবর্ধনা দেওয়া হয়। গার্ডেনরিচে দক্ষিণ-পূর্ব রেলের হেডকোয়ার্টারে তাঁদের সম্মান জানান দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার জৈন।
Breaking: নাগেরবাজারে CESC-র ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে আগুন। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। তাঁর বক্তব্য, ‘পাঁচদিন পরে এই অগ্নিকাণ্ড মানুষের অনেকটা ক্ষয়ক্ষতি হতো। পুজোর সময়ে এখানে প্রচুর মানুষ আসেন। তখন […]