যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম। তিনি মামহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন। সূত্রের খবর, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর খুন হয়েছিলেন অঙ্কিতা। ঋষিকেশের একটি রিসর্টে রিসেপশনিস্টের কাজ করতেন তিনি। চাকরিতে যোগ দেওয়ার প্রায় ২০ দিনের মাথায় নিখোঁজ হয়ে যান তরুণী। ২২ অক্টোবর স্থানীয় একটি খাল থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার […]