এই সময়, আরামবাগ: আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর দায়িত্বে রয়েছেন মহিলারাই। এই পুজো কমিটির সভাপতি কাকলি মাল এবং সম্পাদক মানসী সাঁতরা। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর দায়িত্ব পালন করছেন মিতা কুণ্ডু, সোমা মণ্ডলরা। মহিলা পরিচালিত হলেও ছেলেরাও তাঁদেরকে সাধ্যমতো সাহায্য করছেন। পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল কয়েক মাস আগে থেকেই। […]