কিন্তু তখন সে খিদেয় কাঁদছে। নার্সিং কর্মীরা তাই হাসপাতালে ভর্তি সদ্য মা হওয়া মহিলাদের কাছে অনুরোধ জানালেন, কেউ কি একরত্তিকে বুকের দুধ খাওয়াতে পারবেন? সেই ডাকে এগিয়ে এলেন এক অচেনা মা। নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন অনাথ শিশুটিকে। ভিড়ের মধ্য থেকে এক প্রত্যক্ষদর্শী বললেন, ‘ও তো একা নয়, আজ পুরো হাসপাতাল ওর মা!’