ট্রাকের কিছু চাকা মাটি ছোঁয় না কেন?
এ বার ধরুন, ট্রাকটি মাল নামিয়ে খালি অবস্থায় ফিরছে। তখন আগের মতো এতগুলি চাকার প্রয়োজন নাও হতে পারে। এই পরিস্থিতিতে লিফট অ্যাক্সেলকে উপরে তুলে রাখা যায়। কিন্তু, চাকা উপরে তুলে রাখলে লাভ কী? প্রথমত, রাস্তার সঙ্গে চাকার ঘর্ষণ কমে। দ্বিতীয়ত, অপ্রয়োজনে চাকা ঘোরার প্রয়োজন হয় না। ফলে, জ্বালানি খরচ কমাতে সাহায্য করে এই ব্যবস্থা। অর্থাৎ, ট্রাক যখন হালকা অবস্থায় থাকে, তখন প্রয়োজন অনুযায়ী চাকা তুলে রেখে জ্বালানি সাশ্রয় করা সম্ভব।