ঘুমন্ত স্বামীকে কুড়ুলের কোপে খুন, গ্রেপ্তার স্ত্রী
২০১৭ সালে পাশের মনোহর গ্রামের ঝুমার সঙ্গে মুদি দোকানের কর্মী উজ্জ্বলের বিয়ে হয়। তাঁদের একটি ন’বছরের কন্যাসন্তান রয়েছে। বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়ার পরে মেয়েকে নিয়ে একই ঘরে শুয়ে ছিলেন চক্রবর্তী দম্পতি। শুক্রবার ভোর তিনটে নাগাদ আচমকা ঘুমন্ত স্বামীকে একের পর এক কোপ মারে স্ত্রী। ঘটনাস্থলেই প্রাণ হারান উজ্জ্বল। ঘুম ভেঙে যায় মেয়ে পিউর। চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে সে। মাটির দোতলা বাড়ির নীচের ঘরে গিয়ে তার জেঠুকে ডেকে জানায়, তার বাবাকে মা মেরে ফেলেছে। উজ্জ্বলের দাদা শরৎকুমার চক্রবর্তী বলেন, ‘ভাইঝির কাছে সব শুনে ওদের ঘরের দিকে যেতেই ঝুমা ঘর থেকে বেরিয়ে এসে আমাকেও কোপ মারতে উদ্যত হয়। হাত দিয়ে মুখ আড়াল করলে আমার হাতে কোপ পড়ে। সেখানে ১৪টি সেলাই পড়েছে।’