শুরু নতুন অধ্যায়! নাগাল্যান্ড ইউনাইটেডের দায়িত্বে পবন কুমার - 24 Ghanta Bangla News
Home

শুরু নতুন অধ্যায়! নাগাল্যান্ড ইউনাইটেডের দায়িত্বে পবন কুমার

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে দেশের দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট। ইন্ডিয়ান ফুটবল লিগ। যেখানে প্রথম ম্যাচেই শক্তিশালী রিয়াল কাশ্মীরের মুখোমুখি হবে নাগাল্যান্ড ইউনাইটেড…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে দেশের দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট। ইন্ডিয়ান ফুটবল লিগ। যেখানে প্রথম ম্যাচেই শক্তিশালী রিয়াল কাশ্মীরের মুখোমুখি হবে নাগাল্যান্ড ইউনাইটেড ক্লাব (Nagaland United)। স্নো লেপার্ডদের বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন দলের কোচ। তবুও নবাগত দল হিসেবে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে চাইবে নাগাল্যান্ড ফুটবল দল। তবে এই টুর্নামেন্ট শুরু করার আগেই এবার দলের গোলরক্ষক কোচের নাম ঘোষণা করে দিল এই ফুটবল ক্লাব।

তিনি পবন কুমার। নিজেদের সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা ঘোষণা করে এই নয়া ফুটবল দল। পূর্বে একাধিক ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। তবে এবার নতুন ভূমিকায়। নাগাল্যান্ডের এই ফুটবল দলের হয়েই নিজের কোচিং ক্যারিয়ার শুরু করছেন বছর ছত্রিশের এই পাঞ্জাবি গোলরক্ষক। এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে গোয়ার শক্তিশালী দল সালগাওকার সহ বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসির পাশাপাশি জামশেদপুর এফসি, মুম্বাই সিটিতে ও খেলেছিলেন তিনি। এমনকি মোহনবাগান দলে ও কাটিয়ে ছিলেন কিছুটা সময়।

তবে এবার নতুন ভূমিকায়। অভিজ্ঞতার ঝুলি নিয়েই এবার দায়িত্বে এসেছেন দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে। নিজে কতটা সফল হতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *