ব্রাজ়িলের প্রেসিডেন্ট তিনিই! আমেরিকা থেকে ঘোষণা ফ্লাভিওর - 24 Ghanta Bangla News
Home

ব্রাজ়িলের প্রেসিডেন্ট তিনিই! আমেরিকা থেকে ঘোষণা ফ্লাভিওর

Spread the love

এই সময়: ব্রাজ়িলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ় ইনাসিও লুলা ডা সিলভার কাছে পরাজিত হওয়ার পরেই দেশ ছেড়ে আমেরিকায় পৌঁছেছেন প্রাক্তন প্রেসিডেন্ট জ়াইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। ইতালীয় পাসপোর্ট ব্যবহার করে আর্জেন্টিনায় ঢুকে, সেখান থেকে ব্যক্তিগত বিমানে ইকুয়েডর হয়ে আমেরিকার মায়ামিতে পৌঁছনোর এই যাত্রা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে, সেই পরিস্থিতিতে আদালতের নির্দেশ অমান্য করে দেশ ছাড়ার অভিযোগও উঠেছে! স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে আমেরিকায় পৌঁছোনোর পরে অবশ্য বলসোনারোর দাবি, তিনি পালাননি, ব্রাজ়িলের স্বার্থেই অন্য দেশে গিয়েছেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *