জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ কংগ্রেসের - 24 Ghanta Bangla News
Home

জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ কংগ্রেসের

Spread the love

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সরণিতে মাছ ছেড়ে প্রতিবাদ কংগ্রেসের কর্মী-সমর্থকদের। রুই মাছ, কাগজের নৌকা এবং ধানের চারা রোপন করে শুক্রবার তাঁদের প্রতিবাদ কর্মসূচি। তাঁদের দাবি, রাস্তাটি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও বিদ্যাসাগর হলের মাঝখানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তা বেহাল হওয়ায় সমস্যায় পড়েন পথচারীরা। রাস্তায় পিচ উঠে যাচ্ছে। গাড়ি ও আ্যম্বুল্যান্স যেতেও সমস্যা হচ্ছে। কংগ্রেসের জেলা সভাপতি চিরঞ্জীব ভৌমিক জানান, কোনও পরিকল্পনা না থাকায় বিভিন্ন রাস্তায় জল জমছে। দ্রুত এই রাস্তার সংস্কার দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *