কলকাতা-সহ চার জেলায় একযোগে ED হানা! কোন মামলায় তল্লাশি? - 24 Ghanta Bangla News
Home

কলকাতা-সহ চার জেলায় একযোগে ED হানা! কোন মামলায় তল্লাশি?

Spread the love

কলকাতা: রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগে শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ চার জেলায় একযোগে তল্লাশি শুরু…

কলকাতা: রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগে শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ চার জেলায় একযোগে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতা, হাওড়া, হুগলি এবং আসানসোলের একাধিক জায়গায় চলছে এই অভিযান। তদন্তকারীদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডের একটি বিদ্যুৎকেন্দ্রের অর্থ কলকাতায় সরিয়ে আনার অভিযোগ ঘিরেই এই তদন্ত। অভিযোগ, একাধিক ভুয়ো সংস্থা তৈরি করে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছিল। সেই সূত্র ধরেই চার জেলায় তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

সূত্রের খবর, শুক্রবার ভোরে হাওড়ার বিবেক বিহার আবাসনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তরুণ কুমার জৈনের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন তাঁরা। একই সময়ে উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটে আর এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুদীপ্ত ঘোষের বাড়িতেও তল্লাশি শুরু হয়। এছাড়া লেকটাউন ও আসানসোলের দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা।

তল্লাশি প্রসঙ্গে সুদীপ্ত ঘোষ জানিয়েছেন, আদালতের অনুমতি নিয়েই তাঁর বাড়িতে এসেছেন তদন্তকারীরা। তাঁর বক্তব্য, ইডি তদন্ত করছে, তবে এর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। যদিও তদন্তের নির্দিষ্ট বিষয় নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

২৯০ কোটি টাকার এই আর্থিক লেনদেনে কারা জড়িত এবং কীভাবে ভুয়ো সংস্থার মাধ্যমে অর্থ সরানো হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযানে কোনও গুরুত্বপূর্ণ নথি বা তথ্যপ্রমাণ উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইডি।

ভূটানে হিমবাহের হ্রদ ফেটে হড়পা বান! বাংলা ও অসমের ৫টি জেলায় বন্যা সতর্কতা

উত্তরবঙ্গে এইমস গড়ার প্রস্তাব! জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতালের বড় ঘোষণা শুভেন্দুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *