অ্যাপ বাইকে ধাক্কা, আটক অভিযুক্ত যুবক - 24 Ghanta Bangla News
Home

অ্যাপ বাইকে ধাক্কা, আটক অভিযুক্ত যুবক

Spread the love

এই সময়: নিউ টাউনের রাস্তায় অ্যাপ মোটর বাইকে ধাক্কা মারার ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করল পুলিশ। দুর্ঘটনার পরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং গাড়ির নম্বরের সূত্রে ওই যুবককে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। তদন্তকারীরা জেনেছেন, প্রায় সাত মাস ধরে স্বামীর থেকে আলাদা থাকছিলেন ওই মহিলা। নিউ টাউনের একটি বহুতলের স্পায়ে স্ত্রীর খোঁজ পান ওই যুবক। ওই স্পা থেকে বেরিয়ে ওই মহিলা একটি অ্যাপ মোটর বাইক বুক করে বাড়ি ফিরছিলেন। ওই অ্যাপ মোটর বাইকে পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক।

পুলিশকে দেওয়া বয়ানে অভিযুক্ত গাড়িচালক স্বামী দাবি করেছেন, তিনি মোটর বাইকটিকে থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু অ্যাপ বাইক চালক সেখান থেকে পালানোর চেষ্টা করেন। সেই সময়ে তিনি মোটর বাইকটির পিছু নেন। তখন বাইকটি রাস্তায় পিছলে যাওয়ায় ওই মহিলা ওই অ্যাপ বাইক চালক পড়ে যান। ওই যুবকের বয়ান যাচাই করে দেখছে পুলিশ।

ওই মহিলা এবং তিনি যাঁর অ্যাপ মোটর বাইকে যাচ্ছিলেন, দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁদের সঙ্গে কথা বলতে পারেননি তদন্তকারীরা। কারণ, দু’জনই এখনও সঙ্কটমুক্ত নন-এমনটাই হাসপাতাল সূত্রে খবর। ওই মহিলা সুস্থ হলে তাঁর জবানবন্দি থেকে ঘটনার আসল কারণ সামনে আসবে-এমনটাই দাবি তদন্তকারীদের। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। জানা গিয়েছে, বুধবার বিকেলে অ্যাপ মোটর বাইকে যাচ্ছিলেন এক মহিলা। অভিযোগ, অনেকক্ষণ ধরেই গাড়ি নিয়ে তাঁর পিছু ধাওয়া করেছিলেন তাঁর স্বামী।

তিনি ধাক্কা মারেন মোটর বাইকে। ধাক্কায় বাইকটি রাস্তায় ছিটকে পড়ার পরেও থামেননি অভিযুক্ত। তিনি গাড়ি ঘুরিয়ে এসে ফের স্ত্রীকে সজোরে ধাক্কা মারেন এবং দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। দুর্ঘটনায় অ্যাপ বাইক চালকের পায়ে গুরুতর চোট লাগে এবং মহিলার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাঁদের হাসপাতালে ভর্তি করেন। বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘পুরোনো কোনও রাগের বশেই এই ঘটনা বলেই মনে হচ্ছে। তবে, কী কারণ তা এখনও স্পষ্ট নয়। সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *