Punjab National Bank: PNB-র ব্রাঞ্চ থেকে ৩৫ কোটি উধাও! গ্রাহকরা কি টাকা ফেরত পাবেন? কী বলছে ব্যাঙ্ক | Punjab National Bank Fraud: 35 Crore rs Vanished from PNB Greater Noida Branch, Bank promises to Pay Customers, 43 Lakhs Settled - 24 Ghanta Bangla News
Home

Punjab National Bank: PNB-র ব্রাঞ্চ থেকে ৩৫ কোটি উধাও! গ্রাহকরা কি টাকা ফেরত পাবেন? কী বলছে ব্যাঙ্ক | Punjab National Bank Fraud: 35 Crore rs Vanished from PNB Greater Noida Branch, Bank promises to Pay Customers, 43 Lakhs Settled

Spread the love

গ্রেটার নয়ডা: না কোনও মেসেজ অ্যালার্ট, না কোনও ট্রানজাকশন, এদিকে অ্যাকাউন্ট থেকে উধাও লাখ লাখ টাকা। এভাবেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখা থেকে গায়েব হয়ে গিয়েছে ৩৫ কোটি টাকা! এই ঘটনায় শোরগোল পড়তেই এবার মুখ খুলল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তারা গ্রাহকদের খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিল।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রেটার নয়ডা ব্রাঞ্চে বিপুল আর্থিক প্রতারণা সামনে এসেছে। একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে রাতারাতি উবে গিয়েছে টাকা। সব মিলিয়ে মোট ৩৫ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। এই ঘটনার পর গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সাসপেন্ড করা হয়েছে ওই ব্রাঞ্চের ম্যানেজার সহ কয়েকজন কর্মীকে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে গ্রাহকদের আশ্বাস দিয়ে জানানো হয়েছে, যে সকল গ্রাহকরা সত্যি আর্থিক তছরুপের দাবি করেছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যেই ৪৩ লক্ষ টাকার ক্লেম সেটেল করে দেওয়া হয়েছে। বাকিদের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

পিএনবি তাদের বিবৃতিতে জানিয়েছে, টাকা উধাও হয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রতারণা, আর্থিক তছরুপ ও অসদাচরণের বিরুদ্ধে ব্যাঙ্কের জিরো টলারেন্স পলিসির কথাও উল্লেখ করে বলা হয়েছে যে যদি কেউ এই ঘটনায় জড়িত থাকেন, তাহলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতিই পিএনবির ব্রাঞ্চে আর্থিক প্রতারণার বিষয়টি সামনে আসে। বিজেন্দ্র সিং নামক এক কৃষক জানান যে তাঁর অ্যাকাউন্টে ৮৭ থেকে ৮৮ লাখ টাকা ছিল। এখন অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ১ লাখ টাকা। এদিকে তিনি অ্যাকাউন্ট থেকে টাকাও তোলেননি বা কোনও লেনদেন করেননি।

একইভাবে সন্তোষ নামক একজন চা-সিঙারা বিক্রেতা জানিয়েছেন, জেওয়ার বিমানবন্দর প্রকল্পে জমি দেওয়ার জন্য সরকারের কাছ থেকে ১ কোটি ২৯ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। এখন তিনি দেখছেন যে অ্যাকাউন্ট থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *