Abhishek Banerjee: ক্ষুণ্ণ হচ্ছে গোপনীয়তা, এবার 'সুপ্রিম' পথে অভিষেক | Abhishek Banerjee Moves Supreme Court Over Alleged Leak of Investigation Details - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ক্ষুণ্ণ হচ্ছে গোপনীয়তা, এবার ‘সুপ্রিম’ পথে অভিষেক | Abhishek Banerjee Moves Supreme Court Over Alleged Leak of Investigation Details

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকImage Credit: TV9 Bangla

কলকাতা: হাইকোর্টে ধাক্কা খেয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলাকালীন পুলিশ তথা তদন্তকারী সংস্থা এবং কয়েকটি সংবাদমাধ্যমের মাধ্যমে তদন্ত সংক্রান্ত নথি ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সুপ্রিম কোর্টে দায়ের করা আর্জিতে অভিষেকের বক্তব্য, এই ধরনের তথ্য ফাঁস অবিলম্বে বন্ধ করা হোক। আগামী সোমবার শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য উঠতে পারে।

এর আগে অভিষেকের অভিযোগ ছিল, তদন্তের অগ্রগতি, ব্যক্তিগত তথ্য এবং জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এই মর্মে তিনি হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন, পুলিশ বা তদন্তকারী সংস্থা যেন তদন্ত সংক্রান্ত তথ্য বাইরে না আনে। অথবা সংবাদ মাধ্যমকে নির্দেশ দেওয়া হোক, যাতে মর্যাদা হানি ঘটে বা তদন্ত ব্যাহত হয়— এমন খবর পরিবেশন থেকে তারা বিরত থাকে।

তবে হাই কোর্টে অভিষেক মামলাটি দ্রুত শুনানির আর্জি জানালেও আদালতের সাড়া পাননি। প্রথমে বিচারপতি কৃষ্ণ রাও জানান, মামলাটি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। এর পর বিষয়টি যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এখনই মামলাটির জরুরি ভিত্তিকালীন শুনানির প্রয়োজন নেই। হাই কোর্টে সুরাহা না মেলাতেই অবশেষে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *