রায়গঞ্জে তৈরি হবে AIIMS, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল! বড় ঘোষণা মুখ্যমন্ত্র
কলকাতা: উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় এক ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছে। অবশেষে রায়গঞ্জের মাটিতেই রাজ্যে দ্বিতীয় এমস (AIIMS) গড়ে তোলার আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রায়গঞ্জের…
কলকাতা: উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় এক ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছে। অবশেষে রায়গঞ্জের মাটিতেই রাজ্যে দ্বিতীয় এমস (AIIMS) গড়ে তোলার আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রায়গঞ্জের এক প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা করে তিনি জানান, খুব শীঘ্রই এই মর্মে কেন্দ্রের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে। এর পাশাপাশি, উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি মেনে জলপাইগুড়িতে একটি সম্পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল গড়ারও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
চলতি বছরের এপ্রিলে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের সময় উত্তরবঙ্গে একটি এমস গড়ার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তীতে নির্বাচনে জয়লাভের পর উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, “২০০৯ সাল থেকে বিজেপিকে পাহাড় ও উত্তরবঙ্গ উজাড় করে আসন দিয়েছে। এবার উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করা হবে।” সেই রাজনৈতিক ও জনকল্যাণমূলক প্রতিশ্রিতিরই বাস্তবানুগ রূপায়ণ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জের মাটিতে দাঁড়িয়ে এমস প্রতিষ্ঠার ঘোষণা করলেন তিনি। এর ফলে আর চিকিৎসার জন্য শিলিগুড়ি বা কোলকাতা কিংবা ভিনরাজ্যে ছুটে যাওয়ার দুর্গতি থেকে মুক্তি পাবেন উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী বিহার ও আসামের সীমান্ত এলাকার কোটি কোটি মানুষ।
জলপাইগুড়িতে নতুন ক্যান্সার হাসপাতাল
উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় আরও এক বড় সংযোজন হতে চলেছে জলপাইগুড়ির ক্যান্সার হাসপাতাল। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে উন্নত ক্যানসার চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামোর অভাব অনুভূত হচ্ছিল। সেই ঘাটতি মেটাতে এ দিন জলপাইগুড়িতেই একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই দুই মেগা প্রজেক্ট বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের স্বাস্থ্য মানচিত্রে এক বিপ্লব আসবে বলেই মনে করছে রাজনৈতিক ও সচেতন মহল।
সরকারি বরাতের ১ কোটি ২৮ লক্ষ টাকা ইন্দ্রনীলের অ্যাকাউন্টে? প্রকাশ্যে চাঞ্চল্যকর দাবি
বাংলায় নয়া পাওয়ার প্ল্যান্টের পরিকল্পনায় ৮০ হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনা বেদান্ত গোষ্ঠীর