জিম ট্রেনারের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে খুনের ছক স্ত্রীর, গ্রেপ্তার দু’জনই
পুলিশ সূত্রে খবর, জেরায় প্রতাপ জানিয়েছেন, প্রিয়ার সঙ্গে তিনি বিয়ে করবেন বলে ঠিক করেন। এ দিকে শশাঙ্ক তাঁদের সম্পর্কের কথা জেনে যান। দিওয়ালির পরেই স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সেই কথা প্রিয়াকে বলায়, স্বামীকে রাস্তা থেকে সরাতে প্রেমিকের সঙ্গে খুনের ছক কষেন। গত ২৫ অক্টোবর সকালে দৌড়তে যান প্রিয়া। সেখানেই প্রতাপের সঙ্গে দেখা করে খুনের ছক সাজান বলেও জানতে পেরেছে পুলিশ। পরের দিনই ছুরি নিয়ে হাজির হন প্রতাপ।