Cooch Behar-এ রেলের জমি থেকে উচ্ছেদের নোটিশে মাথায় হাত শতাধিক পরিবারের - 24 Ghanta Bangla News
Home

Cooch Behar-এ রেলের জমি থেকে উচ্ছেদের নোটিশে মাথায় হাত শতাধিক পরিবারের

Spread the love

কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। জমি খালি করার জন্য ১০ দিনের সময় দিয়েছে রেল। স্থানীয়দের দাবি, গত ৪০ থেকে ৫০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন তাঁরা। সব মিলিয়ে শতাধিক পরিবার এই নোটিশের জেরে সমস্যায় পড়েছে। কোথায় যাবেন, কী ভাবে মাথা গোঁজার ঠাঁই হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকার এই পরিস্থিতির বিস্তারিত জানতে দেখুন এই সময়-এর প্রতিবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *