রেলকর্তার ইঙ্গিত, গেট বন্ধ হবে মহাবীরস্থানে?
খালপাড়া নয়াবাজারের পাইকারি মার্কেট, থানামোড় বাজার, কলাহাটি বাজার, মহাবীরস্থান ফল বাজার, মহাবীরস্থান কাপড়ের বাজার, ফ্যান্সি মার্কেট, ফ্লাইওভার বাজার, হকার্স কর্নার, ডিআই ফান্ড মার্কেট, নিবেদিতা মার্কেট-সহ আরও কয়েকটি বাজার রয়েছে এই গেটের চারপাশে। এছাড়াও রেল গেটের দু’পাশে রবিবার ও বুধবার অস্থায়ী হাটে পসরা সাজিয়ে বসেন হাজারের উপর ব্যবসায়ী। ব্যবসায়ীদের মতে, এই বাজারগুলিতে কয়েক লক্ষ মানুষ কেনাকাটা করতে আসেন।